শিব মন্দিরে পুজো দিয়ে মমতার দ্রুত আরোগ্য কামনা করলেন শ্রীকান্ত মাহাতো - The News Lion

শিব মন্দিরে পুজো দিয়ে মমতার দ্রুত আরোগ্য কামনা করলেন শ্রীকান্ত মাহাতো

 


দি নিউজ লায়নঃ     বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা এলাকার অন্তর্গত গড়বেতা তিন নম্বর ব্লকের নয়াবসত এলাকায় একটি শিব মন্দিরে গিয়ে পূজা দিয়ে দল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করলেন শালবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীকান্ত মাহাতো। তিনি শিব মন্দিরে পুজো দেওয়ার পর নয়াবসত  এলাকায় দলীয় কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন।


 শ্রীকান্ত মাহাতো বলেন বুধবার নন্দীগ্রামে যেভাবে দল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা চালানো হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। তিনি ওই ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি বলেন লক্ষ লক্ষ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছেন। তাই মানুষের আশীর্বাদে দিদি সুস্থ হয়ে উঠবেন ।তাই শিব ঠাকুরের কাছে দিদির দ্রুত আরোগ্য কামনা করে তিনি পুজো দিয়েছেন বলে জানান ।সেই সঙ্গে তিনি বলেন সাম্প্রদায়িক শক্তি বিজেপি  ও সংযুক্ত মোর্চা হাতে হাত মিলিয়ে বাংলায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। 


বাংলার মানুষ খুনি সিপিএমকে যেমন আর ফিরিয়ে আনবে না তেমনি সন্ত্রাস সৃষ্টিকারী সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে ও বাংলার বুকে জায়গা করে দেবে না। তিনি দলীয় কর্মীদের বলেন আপনারা কেউ ভয় পাবেন না। আবার দলনেত্রী আমাদের মাঝে ফিরে আসবেন। কারণ তিনি হলেন সারাদেশের প্রতিবাদী আন্দোলনের অন্যতম নেত্রী। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কে হাজার চেষ্টা করেও আমাদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। তিনি আরো বলেন যে হিংসা ও সন্ত্রাস সৃষ্টি করে বাংলা দখলের চেষ্টা করছে গুজরাট দাঙ্গার যাদের হাত রক্তে লাল রয়েছে সেই বিজেপি। 


তাদেরকে বাংলা থেকে উৎখাত করতে হবে। তেমনি নেতাই ,নন্দীগ্রাম, সিঙ্গুর ,ছোট আঙারিয়া এবং বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডের রক্তে যাদের হাতে  রক্ত লেগে রয়েছে সেই খুনি সিপিএম কংগ্রেসের সাথে জোট করে আবার বাংলা দখলের জন্য ঝাঁপিয়ে পড়েছে।


 কিন্তু বাংলার শান্তিপ্রিয় জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে এবং আগামী দিনেও থাকবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ২০০ টিরও বেশি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস তৃতীয়বার বাংলায় ক্ষমতায় আসবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার দায়িত্ব নেবেন ।তাই তিনি বলেন বিজেপির ফাঁদে পা দিবেন না আপনারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে রাজ্য সরকারের সাফল্য তুলে ধরে প্রচার করবেন ।সাতাশে মার্চ বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের মানুষ অত্যাচারী সিপিএম ও সাম্প্রদায়িক শক্তি বিজেপি কে উৎখাত করার জন্য হাতে হাত মিলিয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজেরাই দিবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.